রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ কোটি পিৎজা বিক্রি, তবু গোলের দেখা নেই টটেনহ্যামের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমটা যে টটেনহ্যাম হটস্পারের জন্য মোটেও ভালো হয়নি, সেটি আর বরার অপেক্ষা রাখে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচের দু’টিতে হার এবং অন্য দু’টিতে ড্র করেছে দলটি দলটি। আর সবচেয়ে হতাশার কথা হলো এখন পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি।

টটেনহামের এমন পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। এর মধ্যেই এবার স্পার্সদের নিয়ে রসিকতায় মেতেছে ডোমিনোজ পিৎজা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টটেনহ্যামের গোলখরাকে নিজেদের ব্যবসার সঙ্গে মিলিয়ে মজার হিসাব দিয়েছে ডোমিনোজ। তারা লিখেছে, প্রিমিয়ার লিগে টটেনহ্যাম তাদের শেষ গোলটি করার পর থেকে তারা এখন পর্যন্ত ৪৮,৯২,৯৭,৪৭৮টি (প্রায় ৪৯ কোটি) পিজা ডেলিভারি দিয়ে ফেলেছে!

অবশ্য সংখ্যাটি বাস্তব হিসাব নয়, টটেনহ্যামের দীর্ঘ গোলখরাকে নিয়ে করা নিছক রসিকতা। তবে পোস্টটি স্পার্সদের বর্তমান পরিস্থিতির চিত্র বেশ ভালোভাবেই তুলে ধরেছে।

নতুন কোচ রবার্তো দে জার্বির অধীনে মৌসুমের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে টটেনহ্যাম। চার ম্যাচে দলের পয়েন্টসংখ্যা খুব বেশি নয়, তার চেয়েও বড় দুশ্চিন্তার কারণ গোল না পাওয়া। প্রতিপক্ষের জালে বল পাঠাতে না পারায় আক্রমণভাগের দুর্বলতা এখন স্পষ্ট হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank