রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওকে বহনকারী জিপের মুখোমুখি সংঘর্ষ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
দুর্ঘটনায় কবলিত জিপ ও কাভার্ড ভ্যান
expand

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে জিপ ও কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষতি হলেও ইউএনও, গাড়িচালক ও সঙ্গে থাকা আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউএনও মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) ইউএনওকে বহনকারী সরকারি জিপটিকে (হবিগঞ্জ-১৬-১০৬৮) সামনে থেকে ধাক্কা দেয়। এতে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।

এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) দুর্ঘটনাকবলিত হয়ে ধুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank