রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী শিবু রায়

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
কণ্ঠশিল্পী ও সুরকার শিবু রায়
expand

একাত্তরের রণাঙ্গনে যার কণ্ঠ হয়ে উঠেছিল মুক্তিকামী বাঙালির সাহসের প্রতীক, সেই বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথিতযশা কণ্ঠশিল্পী ও সুরকার শিবু রায় আর নেই।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি পরলোকগমন করেন।

মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনে প্রেরণা জুগিয়েছিলেন এই গুণী শিল্পী।

দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি ‘আওয়ামী শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সাংস্কৃতিক অঙ্গনকে নেতৃত্ব দিয়েছেন। তার সৃষ্টিশীলতা ও সুরের মূর্ছনা দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

এই প্রবীণ শিল্পীর প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকস্তব্দ পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank