

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল আরিনা সাবালেঙ্কার সামনে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনার কাছে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হেরে ইহিতাস গড়ার সুযোগ হাতছাড়া করেছেন বেলারুশের এই তারকা।
শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্ব র্যাঙ্কিংয়ের এই শীর্ষ দুই তারকা। শুরু থেকেই দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগিয়ে ম্যাচটি নিজের করে নেন ২৭ বছর বয়সী রিবাকিনা। এই জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও নিশ্চিত করেছেন তিনি।
ম্যাচের শুরু থেকেই রিবাকিনার শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক সাবালেঙ্কাকে চাপে রাখছিল। তবে বেলারুশের খেলোয়াড়ও নিজের শক্তিশালী সার্ভ দিয়ে সেই চাপ সামলে প্রথম সেটে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখেন। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেটটি জিতে এগিয়ে যান রিবাকিনা।
দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচের চেহারা পাল্টে দেন সাবালেঙ্কা। রিবাকিনার খেলায় কিছুটা ছন্দপতনের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন তিনি। দুর্দান্ত ড্রপ শট ও ব্যাকহ্যান্ড ক্রসকোর্ট উইনারে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়ে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান সাবালেঙ্কা।
নির্ধারক সেটের শুরুটাও ছিল বেলারুশের তারকার পক্ষে। প্রথম গেম জিতে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের আত্মবিশ্বাসের জানান দেন তিনি। মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ হয়তো আবার তাঁর হাতেই ফিরছে।
কিন্তু এরপরই পাল্টে যায় চিত্র। রিবাকিনা নিজের ছন্দ ফিরে পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একের পর এক নিখুঁত শটে সাবালেঙ্কাকে চাপে ফেলেন এবং দ্রুত ৫-২ ব্যবধানে এগিয়ে যান। শেষ পর্যন্ত আর কোনো সুযোগ না দিয়ে ৬-২ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের অন্যতম বড় জয়।
এই পরাজয়ে ফ্লাশিং মিডোজে সাবালেঙ্কার টানা ২০ ম্যাচে অপরাজিত থাকার যাত্রা থামল । একই সঙ্গে টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের সম্ভাবনাও শেষ হলো। এর আগে সেরেনা উইলিয়ামস ও ক্রিস এভার্ট টানা তিনবার এই টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়েছিলেন।

