শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩২ এএম
এমবাপ্পের গোলে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ
expand
এমবাপ্পের গোলে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে হেতাফের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের একমাত্র ও জয়সূচক গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পা থেকে।

এই জয়ের সুবাদে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল জড়ানোর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। প্রথম ৪৫ মিনিটে নয়টি শট নেয় দলটি, কিন্তু হেতাফের গোলরক্ষকের দুর্দান্ত প্রতিরোধে বেঁচে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। খেলা শুরু হওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে দুই খেলোয়াড়কে লাল কার্ডে হারায় হেতাফে। একই সময়ে রিয়াল গোলের দেখা পায়, যা নির্ধারণ করে ম্যাচের ফল।

বিরতির পর মাঠে নামার ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে হেতাফের খেলোয়াড় অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিউস জুনিয়রের প্রতি কনুইয়ের আঘাত করায় সরাসরি মাঠ ছাড়তে হয় তাকে। তার মাত্র তিন মিনিট পরেই গোল পায় রিয়াল মাদ্রিদ বদলি হিসেবে নামা গিলারের নিখুঁত পাস থেকে গোলটি করেন এমবাপ্পে।

৮৪তম মিনিটে আরও বিপাকে পড়ে হেতাফে। ভিনিসিউসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালেক্স সানক্রিস। এর আগে ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কম নিয়ে শেষ সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি হেতাফে। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকায় গোল শোধ করার সুযোগও পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন