সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জন নিয়েও পিএসজিকে হারিয়ে লাঁসের ইতিহাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

১০ জনের দল নিয়েও পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস। রোববার (১৬ আগস্ট) ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালে ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় দলটি।

ম্যাচের ৩২ মিনিটে থাউভিনের গোলে এগিয়ে যায় লাঁস। সাত মিনিট পরই অবশ্য বড় ধাক্কা খেতে হয় তাদের। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাঁস।

একজন কম নিয়েও বাকি সময় পিএসজির একের পর এক আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস। ম্যাচের শেষ দিকে দুই দলই ১০ জনের হয়ে যায়। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজির নুনো মেন্দেস। তবে একজন করে খেলোয়াড় কমে গেলেও আর গোলের দেখা পায়নি কোনো দল।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপের পর এবার সুপার কাপও জিতে নতুন মৌসুমের শুরুটা তাই স্মরণীয় করে রাখল তারা।

অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্য ছিল পিএসজির। সেই লক্ষ্য পূরণ হয়নি। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।

লাঁসের নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটি দলের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank