বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর। ছবি: সংগৃহীত
expand
দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সিউল পুলিশ। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এ তল্লাশি চালায়।

২০২৪ সালে কেএফএ কয়েক মাস ধরে বিদেশী কোচের সন্ধান চালানোর পর হঠাৎ করেই দীর্ঘ অনুসন্ধান প্রক্রিয়া বন্ধ করে এবং সংক্ষিপ্ত একটি বৈঠকের পর হংক মিয়াং-বোকে প্রধান কোচ ঘোষণা করে। এরপর থেকেই তার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর এ বিষয়টি আবার নতুন করে ওঠে আসে। একটি সংসদীয় শুনানিতে হংক বিশেষ সুবিধা পাওয়ার কথা অস্বীকার করলেও দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেন।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল যে, হংক ও সাবেক কোচ জার্গেন ক্লিন্সম্যানের নিয়োগে কেএফএ নিজেদের নিয়ম-কানুন লঙ্ঘন করেছে। তবে তখন সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

বর্তমানে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনৈতিক বা বেআইনি হস্তক্ষেপ ছিল কি না তা খতিয়ে দেখছে। এই অভিযানের বিষয়ে কেএফএ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন