

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শুক্রবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে নেপালের গোলরক্ষক কিরণ বল ফসকালে বাংলাদেশের ফরোয়ার্ড সুযোগ পান। তবে ফাঁকা পোস্টে বল ঢোকাতে ব্যর্থ হন তিনি।
বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা না খেললেও অভিষেক ম্যাচে সুজন হোসেনকে বড় পরীক্ষায় পড়তে হয়নি। নেপাল কিছু আক্রমণ সাজালেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খানিকটা গোছানো ফুটবল খেলে, তবে গোলের দেখা মেলেনি।
নেপাল প্রায় দুই বছর ঘরোয়া লিগ না খেললেও দেড় মাসের প্রস্তুতিতে মাঠে নামে। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করে স্বাগতিকরা। তবে দশরথ স্টেডিয়ামের ভারী মাঠে দুই দলের খেলোয়াড়রাই সমস্যায় পড়েন।
২০২১ সালে কাঠমান্ডুতেই শেষবার নেপালের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও সেই ফলাফল পেল জামালরা। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন