

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিল ব্রাজিল। শক্তিশালী জাপানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় এশিয়ার অন্যতম সেরা দলটি। ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বিরতিতে যেতে হয় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগে বেশ চাপ সৃষ্টি করে সেলেসাওরা। প্রথমে সমতার গোল, এরপর যোগ করা সময়ে আসে জয়ের গোল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বিশ্ব ফুটবলের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর জাপান রয়েছে ১৭ নম্বরে। অর্থাৎ এটি ছিল দুই শক্তিশালী দলের মধ্যকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অতীতে প্রায়ই দেখা গেছে, ব্রাজিল অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিতলে কিছু আর্জেন্টিনা সমর্থক প্রতিপক্ষের র্যাঙ্কিং তুলে ধরে ব্যঙ্গ-বিদ্রূপ করতেন। কিন্তু এবার প্রতিপক্ষ ছিল শক্তিশালী জাপান। তাই সেই পরিচিত কটাক্ষ বা র্যাঙ্কিং নিয়ে ট্রল আজ তেমন একটা চোখে পড়েনি।
নেইমারকে ছাড়াই দারুণ ছন্দে থাকা ব্রাজিল এই জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করেছে এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়েছে। এজন্যই আর্জেন্টিনার সাপোর্টাররা আজ র্যাংকিং খোঁজার মতো ভুল করেনি।
