

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হয়েছে নকআউটের উত্তেজনা। এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। এমন সময়ে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শেষ ৩২-এর ম্যাচগুলোর সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে।
অপ্টার হিসাব অনুযায়ী, নকআউট পর্বের সবচেয়ে বড় ফেবারিট আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৮৭ শতাংশ, যা এই রাউন্ডে সর্বোচ্চ। বিপরীতে আফ্রিকার দলটির সম্ভাবনা মাত্র ১২.১৩ শতাংশ।
শক্ত অবস্থানে রয়েছে ফ্রান্স ও স্পেনও। সুইডেনের বিপক্ষে কিলিয়ান এমবাপের দলের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ, আর অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
ইংল্যান্ড ও জার্মানিকেও শেষ আটের পথে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ। অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।
উত্তর ও দক্ষিণ আমেরিকার দুই দল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াও তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ, আর ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।
সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ দুটি। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ ধরা হয়েছে। অন্যদিকে, ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়া পর্তুগালকে ৬৭.৩০ শতাংশ সম্ভাবনায় এগিয়ে রেখেছে অপ্টা।
এ ছাড়া আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ৬৮.০৫ শতাংশ এবং আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৬৪.৯০ শতাংশ।
তবে কয়েকটি ম্যাচে খুব কাছাকাছি লড়াইয়ের আভাস দিয়েছে সুপার কম্পিউটার। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ, আর ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর সম্ভাবনা ৬০.১৯ শতাংশ।
সবচেয়ে অনিশ্চিত দুই লড়াই হিসেবে ধরা হয়েছে বেলজিয়াম-সেনেগাল ও মিশর-অস্ট্রেলিয়া ম্যাচকে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ৫৬.৬৭ শতাংশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরকে এগিয়ে রাখা হয়েছে মাত্র ৫৪.৩৪ শতাংশ সম্ভাবনায়। ফলে এই দুটি ম্যাচে সামান্য ভুলও বদলে দিতে পারে নকআউট পর্বের সমীকরণ।
