সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডাকে শেষ ষোলোতে তুলে ইউস্তাকিওর আবেগঘন বার্তা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা। রুদ্ধশ্বাস এ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় দলটি। ম্যাচ শেষে এ জয়ের নায়ক স্তেফান ইউস্তাকিও জানিয়েছেন, এই জয় তিনি উৎসর্গ করতে চান পুরো দেশের মানুষকে।

ম্যাচসেরা নির্বাচিত এই কানাডিয়ান মিডফিল্ডার বলেন, দলটি দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ফল হিসেবেই এই জয় এসেছে বলে মনে করেন তিনি।

ইউস্তাকিও বলেন, ‘আমরা জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। কানাডার মানুষের জন্য বিশেষ কিছু করার লক্ষ্য ছিল আমাদের। শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছিলাম। এমন সমাপ্তি সত্যিই অবিশ্বাস্য।’

জয়সূচক গোলের মুহূর্ত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, শট নেওয়ার সময় মনে হয়েছিল পুরো দেশ যেন তার সঙ্গে সেই মুহূর্তের অংশ হয়ে গেছে। বল জালে যাওয়ার পর অনুভূতিটাকে তিনি বর্ণনা করেছেন অসাধারণ হিসেবে।

নকআউট পর্বে আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করছেন ইউস্তাকিও। তার মতে, গ্রুপ পর্ব পেরিয়ে আসার পর দলের বিশ্বাস আরও বেড়েছে। প্রতিপক্ষ হিসেবে মরক্কো বা নেদারল্যান্ডস যেই আসুক, নিজেদের সেরা দিনে কানাডা ভালো কিছু করতে সক্ষম।

তিনি বলেন, কাগজে-কলমে হয়তো কিছু দল এগিয়ে থাকতে পারে, কিন্তু পরিশ্রম ও মানসিক শক্তি থাকলে বড় দলকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।

এই ঐতিহাসিক জয় নিজের পরিবারের প্রতিও উৎসর্গ করেছেন ইউস্তাকিও। বাবা-মা, সঙ্গিনী, মেয়ে এবং দেশের সমর্থকদের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অনুপ্রেরণাতেই তিনি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup