সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় পাইপলাইন স্থানান্তরের উদ্যোগ নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এই সময়কালে সংশ্লিষ্ট এলাকার সব ধরনের গ্রাহকের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া পাইপলাইন স্থানান্তরের এই প্রভাব পার্শ্ববর্তী কিছু এলাকাতেও পড়তে পারে, যার ফলে সেসব স্থানে গ্যাসের স্বল্পচাপ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন