সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি, নতুন ঠিকানা কোথায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:০৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেই ফুটবল দুনিয়ায় বড় খবর দিলেন রবার্ট লেভানদোভস্কি। ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন পোল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকার।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন।

ইউরোপের বিভিন্ন ক্লাব ও সৌদি প্রো লিগের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লেভানদোভস্কি। আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সম্ভাব্য পারিশ্রমিক হতে পারে বছরে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যে।

শিকাগো ফায়ারের কোচ গ্রেগ বেরহাল্টার শুরু থেকেই লেভানদোভস্কিকে দলে আনার ব্যাপারে আগ্রহী ছিলেন। ক্লাবের পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে জানার পর পোলিশ তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ক্লাব ক্যারিয়ারে লেভানদোভস্কির অর্জনের তালিকা দীর্ঘ। বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো ইউরোপের বড় ক্লাবে খেলে তিনি ৯০০-এর বেশি ম্যাচে ৬০০-এর বেশি গোল করেছেন। জিতেছেন ৩০টিরও বেশি বড় শিরোপা।

জাতীয় দলের হয়েও তিনি পোল্যান্ডের সবচেয়ে সফল গোলদাতাদের একজন। ১৬০-এর বেশি ম্যাচে তার গোলসংখ্যা প্রায় ৯০।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup