

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্যালারিতে ইরানি সমর্থকদের উচ্ছ্বাস থামছিল না। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে ওঠেন মেহেদি তারেমি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।
রোববার (২১ জুন) বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়াম ও ইরান।
প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ড্র করা বেলজিয়াম শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে।শুরুতেই চাপের মুখে পড়ে ইরান। দ্বিতীয় মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন বেলজিয়ানের স্ট্রাইকার রোমেলু লুকাকু।
ধীরে ধীরে ম্যাচে ফেরে ইরান এবং কাউন্টার অ্যাটাকে সুযোগ খোঁজে। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে আসা এক আক্রমণে গোলরক্ষক থিবো কোর্তোয়া’কে পরাস্ত করেন মেহেদি তারেমি। তবে ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
বাকি সময়ে কেভিন ডি ব্রুইনা–দের একাধিক আক্রমণ রুখে দেয় ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এবং রক্ষণভাগ। ৩২ মিনিটে ইরানের সাঈদ এজাতোলাহি হলুদ কার্ড দেখেন।
নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হলে প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।
