

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রুপ পর্ব শেষে আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে নকআউট পর্ব। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জাপান-তিউনিসিয়া ম্যাচ।
এই ম্যাচ দিয়েই ফিফা বিশ্বকাপ ইতিহাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০০তম ম্যাচ—১৯৩০ সালে শুরু হওয়া আসরের ৯৬ বছরের এক অনন্য মাইলফলক।
বিশেষ এই মুহূর্ত স্মরণীয় করতে রেফারি ইস্তভান কোভাচ পরবেন আলাদা ডিজাইনের জার্সি। গোলাপি রঙের জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীকসহ ‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ’ লেখা বিশেষ ব্যাজ।
পিয়েরলুইজি কলিনা জানান, এই ম্যাচ বিশ্বকাপ ইতিহাসে বিশেষ অধ্যায় হয়ে থাকবে, তাই রেফারির জন্য এই স্মারক উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। তখন হয়ত কেউ কল্পনাও করেনি যে একদিন এই টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত হবে।
সময়ের সঙ্গে বিশ্বকাপের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
ফিফার দৃষ্টিতে, জাপান ও তিউনিসিয়ার এই ম্যাচটি বিশ্বজুড়ে ফুটবলের বিস্তার ও জনপ্রিয়তার সবচেয়ে বড় উদাহরণ। শতবর্ষ পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপের ম্যাচসংখ্যা এক হাজারে পৌঁছানো সেই বিকাশেরই প্রতিফলন।