সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেলের পাশে লামিন ইয়ামাল, ৬৮ বছর পর বিরল কীর্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করে তিনি এমন এক অর্জনে পৌঁছান, যা এর আগে কেবল ব্রাজিল কিংবদন্তি পেলের দখলেই ছিল।

পরিসংখ্যান সংস্থা অপটা’র তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের উদ্বোধনী গোল করার নজির ছিল কেবল একটিই। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে ব্রাজিলের জার্সিতে গোল করেছিলেন পেলে।

প্রায় ৬৮ বছর পর সেই বিরল তালিকায় যুক্ত হলেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে স্পেনের হয়ে ম্যাচের প্রথম গোলটি করে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৮ বছর বা তার কম বয়সে উদ্বোধনী গোল করার কীর্তি গড়লেন।

তবে পেলের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড ভাঙতে পারেননি ইয়ামাল। ১৭ বছর ২৩৯ দিন বয়সে করা সেই গোলই এখনও বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলের রেকর্ড হিসেবে অক্ষুণ্ন রয়েছে।

তবুও অল্প বয়সে বিশ্বকাপের মতো মঞ্চে এমন অর্জন ইয়ামালের প্রতিভারই নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup