রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেভেন আপের’ রাতে ব্রাজিলকে পেছনে ফেলল জার্মানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নিজেদের দিনে জার্মানি কতটা বিধ্বংসী হতে পারে, তার আরেকটি প্রমাণ মিলল হিউস্টনের ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার খেলতে নামা কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আয়তনের দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ কুরাসাওয়ের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ছিল জার্মানির। আক্রমণভাগের ধারালো ফুটবলে প্রতিপক্ষকে ম্যাচে ফিরতেই দেয়নি তারা। শেষ পর্যন্ত ব্যবধান দাঁড়ায় ৭-১।

এই বড় জয়ের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জার্মানির সেই ঐতিহাসিক ৭-১ জয়। ঘরের মাঠ বেলো হরিজেন্তেতে সেমিফাইনালে ব্রাজিলকে বিধ্বস্ত করেছিল তারা। এবার একই স্কোরলাইনের ছায়া দেখা গেল কুরাসাওয়ের বিপক্ষেও।

শুধু জয়ই নয়, এই ম্যাচে নতুন ইতিহাসও গড়েছে জার্মানি। এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৮ গোল নিয়ে শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল যোগ হওয়ার পর এখন সেই রেকর্ড জার্মানির দখলে—২৪১ গোল নিয়ে তারা উঠে এসেছে শীর্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন