

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এ খাতকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াবের কার্যালয়ে বাটজার নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এ খাতকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় টোয়াবের পক্ষ থেকে পর্যটন খাতের উন্নয়নে সরকারের নজরদারি বাড়ানো, ট্যুর অপারেটরদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পর্যটনবান্ধব নীতিমালা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাটজার পক্ষ থেকেও দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পর্যটন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের নেতারা।