

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হংকং চায়নার কাছে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দারুণ দুটি গোল করেও হামজা চৌধুরী ও শমিত সোমের প্রচেষ্টা বৃথা যায়।
পুরো ম্যাচে লড়াই করে গেলেও শেষদিকে একের পর এক ভুলের মাশুল গুনতে হয় বাংলাদেশকে। ম্যাচের গতি ও সম্ভাবনার দিক থেকে ড্র হলেও তা ন্যায্য ফল হতে পারত, কিন্তু শেষ মুহূর্তের গোল সেই সম্ভাবনা নষ্ট করে দেয়।
এই হারের সঙ্গে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও শেষ হলো হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের জন্য।
অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান কাপে খেলার পথ আরও প্রশস্ত করেছে হংকং চায়না।
মন্তব্য করুন
