

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ম্যাচের আগের দিনের রসিকতার জবাব মাঠেই দিলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডারের গোলেই এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলার মাত্র ১৩ মিনিটেই বাঁ প্রান্ত থেকে পাওয়া একটি ফ্রি-কিকে দারুণ শটে বল জালে জড়ান হামজা। বলটি গোলরক্ষককে হতভম্ব করে সরাসরি জালে প্রবেশ করে। এটি বাংলাদেশের জার্সিতে তার দ্বিতীয় আন্তর্জাতিক গোল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউডকে প্রশ্ন করা হয়েছিল, হামজা যদি তার দলের খেলোয়াড় হতেন, তবে তিনি তাকে কোথায় খেলাতেন? হাসতে হাসতে ওয়েস্টউড বলেছিলেন, “সম্ভবত বেঞ্চে!” সেই মন্তব্যের জবাব যেন মাঠেই দিলেন হামজা, শুরুতেই দলের হয়ে জালে বল পাঠিয়ে।
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে কিছু পরিবর্তন এনেছেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া এবং মিডফিল্ডার শমিত সোমকে একাদশে রাখা হয়নি।
উল্লেখ্য, হংকং চায়নার বিপক্ষে আগের চার মুখোমুখি লড়াইয়ে কোনো জয় পায়নি বাংলাদেশ। আজকের জয় সেই পরিসংখ্যান পাল্টানোর বড় সুযোগ এনে দিয়েছে।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র আক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
মন্তব্য করুন