শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম
শিরোপাজয়ী ব্রাজিল অনূর্ধ্ব-১৫ দলের উল্লাস।
expand
শিরোপাজয়ী ব্রাজিল অনূর্ধ্ব-১৫ দলের উল্লাস।

দক্ষিণ আমেরিকার ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি মানেই আলাদা উত্তেজনা। এবারও সেই ঐতিহ্য বজায় থাকল কনমেবল অনূর্ধ্ব–১৫ লিগা ইভল্যুশনের ফাইনালে।

প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত এই শিরোপা লড়াইয়ে রোমাঞ্চ ছড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। নির্ধারিত সময়ের ৮০ মিনিট শেষে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

টাইব্রেকারের ভাগ্যে আর্জেন্টিনার শেষ শটটি ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক, ফলে সেলেসাওয়ের হাতেই ওঠে কাঙ্ক্ষিত ট্রফি। সেই মুহূর্তে মাঠজুড়ে দেখা যায় ব্রাজিলীয় উল্লাস, আর হতাশায় নুয়ে পড়ে আলবিসেলেস্তে শিবির।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার ভরসা ছিলেন রিভার প্লেটের তরুণ ফরোয়ার্ড ব্রুনো কাবরাল। ফাইনালে শুরুতে ২ গোলে পিছিয়ে পড়েও তার দুর্দান্ত জোড়া গোলেই ম্যাচে ফেরে আর্জেন্টিনা। যদিও ভাগ্যের খেলায় শেষ হাসি হাসল ব্রাজিল।

মাত্র ১৫ বছর বয়সেই কাবরাল আর্জেন্টিনার ভবিষ্যতের তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। টুর্নামেন্টে দলীয় ১১ গোলের মধ্যে ১০টিই এসেছে তার পা থেকে। ফলে তিনিই হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

রিভার প্লেটের নবম বিভাগে গত মৌসুমে ২৬ ম্যাচে ২৭ গোল করে আলোচনায় আসেন এই কিশোর প্রতিভা। সতীর্থদের কাছে তিনি পরিচিত “১৫ বছরের পেশাদার খেলোয়াড়” হিসেবে—তার পরিশ্রম, শৃঙ্খলা ও খেলার প্রতি নিবেদনের জন্য।

ফাইনালে হেরে গেলেও কাবরাল ও তার সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৫ দলের কোচিং স্টাফ। তারা বিশ্বাস করেন, এই প্রজন্মই আগামী দিনে দেশের ফুটবলকে আরও শক্ত ভিত্তি দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন