বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের স্বপ্নযাত্রায় নতুন অধ্যায় লিখল ইংলিশ ক্লাব আর্সেনাল। দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে অবশেষে ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে উঠেছে লন্ডনের ক্লাবটি।

মঙ্গলবার (০৫ মে) ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এর আগে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দু’দল।

এদিন আর্সেনালের ভাগ্য নির্ধারণ হয় বুকায়ো সাকার করা একমাত্র গোলে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে গোলটি করেন এই ইংলিশ তারকা।

৪৪ মিনিটে ভিক্টর গিওকেরেসের পাস করা বল অ্যানগুলার শট নিয়েছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। তবে, দুর্দান্ত এক সেভ করে সেই শট প্রতিহত করেন অ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ও’ব্লাক। কিন্তু বল পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারেননি ও’ব্লাক। সুযোগ পেয়ে বল ট্যাপ ইন করেন সাকা।

পুরো ম্যাচজুড়ে আর্সেনালকে ভুগতে হয়েছে অ্যাথলেটিকোর সুসংগঠিত রক্ষণভাগের বিপক্ষে। ডিয়েগো সিমিওনের দলের বিপক্ষে আক্রমণ গড়ে তোলা সহজ ছিল না। তবুও ধৈর্য ধরে খেলে অবশেষে সাফল্য পায় মিকেল আরতেতার শিষ্যরা।

প্রথম লেগে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি ছিল কার্যত ফাইনালে ওঠার লড়াই। সেই লড়াইয়ে স্নায়ুচাপ সামলে জয়ের হাসি হেসেছে আর্সেনাল।

উল্লেখ্য, ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল আর্সেনাল। এবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। আগামী ৩০ মে বুদাপেস্টে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন