

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পুলিশের পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জন্য তিনি পুলিশ মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত আন্দোলন নিয়ন্ত্রণে তিনি প্রশংসিত হন।
রমনা জোনের দায়িত্ব পালন করার আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
মন্তব্য করুন
