শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মারাকানায় চিলিকে হারিয়ে ব্রাজিলের উৎসব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
চিলিকে হারিয়ে ব্রাজিলের উৎসব
expand
চিলিকে হারিয়ে ব্রাজিলের উৎসব

মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ইচ্ছায় ঐতিহাসিক ভেন্যুতে আয়োজিত ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় সেলেসাওরা।

গোলগুলো করেন এস্তেভাও, মিডফিল্ডার লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা আধিপত্য দেখাতে থাকে। পঞ্চম মিনিটেই ক্যাসেমিরো গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর ৩৭ মিনিটে এস্তেভাও হেডে জালে বল পাঠালে ব্রাজিল লিড নেয়।

ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে গোল করে কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান গোলদাতা হিসেবে নাম লেখান তিনি। প্রথমার্ধের শেষ দিকে চিলির মারিপান লাল কার্ড দেখলেও পরে সেটি কমিয়ে হলুদ করা হয়।

বিরতির পর একাধিক বদলি নামান আনচেলত্তি। এর মধ্যে অন্যতম ছিলেন লুকাস পাকেতা, যিনি দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন। তার হেড থেকেই আসে দ্বিতীয় গোল। কিছুক্ষণ পর হেনরিকের শট বার ঘেঁষে ফিরলে সেটি গুইমারেস গোলে রূপ দেন, যা ব্রাজিলকে বড় ব্যবধানে এগিয়ে দেয়।

পুরো ম্যাচে ব্রাজিলের পরিসংখ্যানও ছিল প্রভাবশালী—৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল অন টার্গেট। বিপরীতে চিলি ৩টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের এই জয় উৎসবে ভাসায় মারাকানাকে, আর চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন