শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাই: আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও স্পেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
মাঠে নামছে জার্মানি ও স্পেন
expand
মাঠে নামছে জার্মানি ও স্পেন

বিশ্বকাপ বাছাইপর্বে আজ রাতে মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মানি ও স্পেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় জার্মানি মুখোমুখি হবে স্লোভাকিয়ার, একই সময়ে স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে।

সাম্প্রতিক সময়ে নেশন্স লিগে ব্যর্থ হয়েছে জার্মানি। এবার নতুন শুরু করতে চান কোচ নাগেলসম্যান। তবে ইনজুরির কারণে দলে নেই জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, টের স্টেগেন ও লেরয় সানে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন মুখ।

অন্যদিকে স্পেনও নেশন্স লিগে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছে। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন রদ্রি ও দানি কারভাহাল। এছড়া স্পেনের আক্রমণ ভাগে লামিনে ইয়ামালের সঙ্গে থাকবেন নিকো উইলিয়ামস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন