বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সাকে হতাশ করে সেমিফাইনালে অ্যাথলেটিকো 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এএম
শেষ বাঁশি বাজার পর অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবলারদের উদযাপন
expand
শেষ বাঁশি বাজার পর অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবলারদের উদযাপন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নাটকীয় এক লড়াই শেষে আবারও হতাশায় ডুবতে হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই থামতে হলো কাতালানদের। অন্যদিকে দীর্ঘ ৯ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটলো আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তবে এর আগে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় এগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় অ্যাথলেটিকো।

এদিন প্রথম লেগে ২ গোলে পিছিয়ে পড়া বার্সাকে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। ম্যাচের ৪র্থ মিনিটেই এগিয়ে যায় দলটি। ফেরান তরেসেরে বাড়ানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস নিজেই। ডানি ওলমোর পাস পেয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এতে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয়ে যায় ২-২।

তবে সমতায় ফেরার পর ছন্দ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৩১ মিনিটে হঠাৎ করেই ম্যাচের গতিপথ বদলে দেয় অ্যাথলেটিকো। পাল্টা আক্রমনে মার্কাস লরেন্তের ক্রস থেকে বল পেয়ে ‘ওয়ান টু ওয়ান’ ব্যাটলে বার্সা গোলরক্ষক গার্সিয়াকে পরাস্ত করেন আদেমোলা লুকমান। যা শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ফল।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় বার্সেলোনা। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ৫৫ মিনিটে তোরেসের একটি ভলি জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সা শেষদিকে মাঠে নামায় রবার্তো লেভানডভস্কি ও মার্কাস রাশফোর্ডকে। তবে তাতেও ফল দেয়নি। উল্টো ৭৮ মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরিস্থিতি বার্সেলোনার জন্য আরও কঠিন হয়ে ওঠে।

এরপর আর বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধান নিয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দলটি।

এর আগে ২০১৪ ও ২০১৬ সালেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করেছিল অ্যাথলেটিকো। সেই দুইবারই তারা উঠেছিল ফাইনালে। এবারও সেই স্মৃতি ফিরিয়ে এনে নতুন স্বপ্ন দেখছে দলটি। ২০১৭ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইউরোপের সেরা আসরে নিজেদের শক্ত অবস্থান আবারও জানান দিল তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন