শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৭ এএম
জয়ের ছন্দে ফিরল ইন্টার মায়ামি
expand
জয়ের ছন্দে ফিরল ইন্টার মায়ামি

লিওনেল মেসি গোল না করেও পুরো ম্যাচ মাতিয়ে রাখলেন তার জাদুকরী অ্যাসিস্টে। তার তিনটি নিখুঁত পাসে গোল পেয়ে ইন্টার মায়ামি দাপুটে জয় তুলে নিয়েছে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে।

রোববার (৫ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে মায়ামি ৪–১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। দলের হয়ে জোড়া গোল করেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে।

ম্যাচের ৩২তম মিনিটে মেসির নিখুঁত থ্রু পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন আলেন্দে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আলবার গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ডুর তুরগেমান ব্যবধান কমালেও এক মিনিট পরই মেসির পাসে আবারও গোল করেন আলেন্দে। পরে ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা।

এই জয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর আবারও জয়ের পথে ফিরল ইন্টার মায়ামি। ১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে তারা এখন ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে উঠে এসেছে। ৎ

দুই ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্টে পিছিয়ে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন