

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বল দখল আর আক্রমণে এগিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে কাতালানরা।
বুধবার (০৮ এপ্রিল) ক্যাম্প ন্যু-তে শুরু থেকেই একচেটিয়া দাপট ছিল বার্সেলোনার। ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে অ্যাথলেটিকোর শট নেয় মাত্র ৫টি, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ এক সুযোগ পান বার্সা ফরোয়ার্ড রাশফোর্ড। তবে গোলরক্ষক বরাবর শট করেন ইংলিশ স্ট্রাইকার। ৪র্থ মিনিটে আরও একবার সুযোগ হাতছাড়া করেন তিনি। ইয়ামালের পাসে বক্সের ভেতর সুবিধাজনক জায়গায় বল পেয়ে যান রাশফোর্ড। তবে দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো।
প্রথমার্ধের বাকি সময়েও একাধিক সুযোগ পায় কাতালানরা। তবে রাশফোর্ড, ইয়ামালদের একের পর ভুলে এগিয়ে যাওয়া হয়নি।
ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষদিকে। ৪৪ মিনিটে ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে ১০ জনে নেমে আসে বার্সেলোনা। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বদলাতে থাকে। সেই সুযোগে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।
বিরতির পরও ১০ জনের দল নিয়েই সমতায় ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়। ম্যাচের ৭০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথ।
আগামী মঙ্গলবার অ্যাথলেটিকোর মাঠ মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। এই মাঠে দুই গোরের ব্যবধান ঘুচিয়ে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন হবে বার্সেলোনার জন্য।
মন্তব্য করুন
