সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এফএ কাপ: সিটি-চেলসিকে ফাইনালে নিতে পাতানো ড্র!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
এফএ কাপ ট্রফি ।। ছবি: সংগৃহীত
expand
এফএ কাপ ট্রফি ।। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের এফএ কাপ সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেষ চারের এই দুই ম্যাচের ড্র।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন, আর চেলসি খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সিটি ও সাউদাম্পটন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চেলসি ও লিডস।

তবে ড্র ঘোষণার পর থেকেই বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টি। ইংলিশ কয়েকটি গণমাধ্যমে ড্রয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেক সমর্থকের ধারণা, ফাইনালে সিটি ও চেলসিকে মুখোমুখি করতেই এমন ফলাফল এসেছে।

এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সাউদাম্পটন। প্রিমিয়ার লিগে না থাকা দলটি কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। ১৯৭৬ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপার স্বপ্ন দেখছে তারা।

অন্যদিকে, লিডস ইউনাইটেডও ইতিহাসের ভার নিয়ে নামছে সেমিফাইনালে। ১৯৭২ সালের পর আর শিরোপা জেতা হয়নি দলটির, এমনকি ১৯৮৭ সালের পর এই প্রথম তারা খেলবে সেমিফাইনালে। প্রতিপক্ষ চেলসি অবশ্য অভিজ্ঞতায় অনেক এগিয়ে। আটবারের চ্যাম্পিয়ন দলটি সর্বশেষ ২০১৮ সালে শিরোপা জিতেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন