বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিছুক্ষণ পর মাঠে নামছে ভারত-বাংলাদেশ, দেখবেন যেভাবে 

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
শিরোপাসহ দু’দলের অধিনায়ক ।। ছবি: সংগৃহীত
expand
শিরোপাসহ দু’দলের অধিনায়ক ।। ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথ।

সবশেষ ২০২৪ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। ফলে এ ম্যাচটি লাল-সবুজের প্রতিনিধিদের জন্য শিরোপা পুনঃরুদ্ধারের মিশন।

এছাড়া বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভারতের বিপক্ষে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগও। ২০১৯, ২০২২ এবং ২০২৫ সালে ভারতের কাছে ফাইনালে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল লাল-সবুজের যুবাদের। তাই এবার নতুন ইতিহাস গড়ার দৃঢ় প্রতিজ্ঞায় মাঠে নামছে বাংলাদেশ।

টুর্নামেন্টের এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে জয় দিয়ে শুরু, ভারতের সঙ্গে ড্র এবং সেমিফাইনালে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাসী দল ফাইনালে প্রবেশ করেছে।

বাংলাদেশের আইরিশ কোচ মার্ক কক্স ভারতের শক্তিশালী দলের প্রতি যথেষ্ট সম্মান দেখালেও নিজের দলের ক্ষমতার ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হলেও তার দলও কম নয়। কাছাকাছি প্রতিপক্ষ হওয়ায় ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হবে।

দেখবেন কিভাবে: বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে থাকলেও দুঃসংবাদ হলো দেশের কোনো টেলিভিশন চ্যানেল এটি সরাসরি সম্প্রচার করছে না। তাই খেলা দেখতে হলে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের উপর ভরসা রাখতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup