

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বৈশ্বিক এই টুর্নামেন্টের অফিসিয়াল বল উন্মোচন করেছে ফিফা।
নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বলটি উন্মোচন করেন কিংবদন্তি ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সমান, কাফু, জিনেদিন জিদান, আলেসান্দ্রো দেল পিয়েরো এবং জাভি হার্নান্দেজ।
নতুন বলটির নাম ট্রাইওন্ডা। এটি তৈরি করেছে অ্যাডিডাস, যারা টানা ১৫তম বারের মতো বিশ্বকাপের জন্য বল সরবরাহ করছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ট্রাইওন্ডার নকশায় আয়োজক তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ঐক্য ও উদ্দীপনা ফুটে উঠেছে।
‘ট্রাইওন্ডা’ নাম এসেছে দুই শব্দ থেকে—“ট্রাই” মানে তিন এবং “ওন্ডা” মানে ঢেউ। বলের গায়ে লাল, সবুজ ও নীল রঙের ঢেউ দিয়ে আয়োজক তিন দেশকে বোঝানো হয়েছে।
এছাড়া বলের নকশায় যুক্তরাষ্ট্রের তারা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ঈগল প্রতীক যুক্ত করা হয়েছে। সোনালি রঙের ছোঁয়া দিয়ে বিশ্বকাপ ট্রফির প্রতীকী উপস্থিতিও রাখা হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও এটি আগের সব বিশ্বকাপ বল থেকে উন্নত। চার-প্যানেল নকশা বলটিকে আরও টেকসই ও স্থিতিশীল করেছে। খোদাই করা প্রতীক ভেজা অবস্থাতেও ভালো গ্রিপ নিশ্চিত করবে। সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি।
ভেতরে স্থাপিত ৫০০ হার্জ সেন্সর ভিএআর কর্মকর্তাদের রিয়েল-টাইম তথ্য দেবে, যার মাধ্যমে দ্রুত অফসাইড বা বিতর্কিত ফাউল শনাক্ত করা সম্ভব হবে।
অ্যাডিডাসের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডির মতে, স্তরযুক্ত গ্রাফিকস, খোদাই করা নকশা ও উজ্জ্বল রঙের কারণে ট্রাইওন্ডা এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে আকর্ষণীয় ও বিশেষ ফিফা বিশ্বকাপ বল।
মন্তব্য করুন
