

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ে অংশ হিসেবে লড়াইয়ে নামছে তারা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে এই ম্যাচ।
নতুন কৌশল পরীক্ষা, তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া এবং সেরা একাদশ গুছিয়ে নেয়ার লক্ষ্যে দুদলেরই। ২০১৫ সালের পর ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই পরিশক্তি। শেষ দেখায় প্যারিসে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।
দুদলের মুখোমুখি দেখায় স্মরণীয় জয়টি অবশ্য ফ্রান্সের। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচে দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দিদিয়ের দেশম, আর জোড়া গোল করেছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘ব্রাজিলের সাথে খেলা সবসময় বিশেষ কিছু। এরকম ম্যাচ খেলার সুযোগ খুব বেশি আসে না। এমন দুই দলের খেলা দর্শকদের জন্য বিশেষ কিছু। ফুটবল ইতিহাসেরই অংশ। এটা মর্যাদার লড়াই।’
এদিকে প্রীতি ম্যাচে থাকছেন না ব্রাজিলের অন্যতম তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপ দলে নেইমার থাকবেন কি না তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। তিনি বললেন, ‘আমি সবকিছু দেখি, শুনি। তারপর সিদ্ধান্ত নেই। এটাই আমার দায়িত্ব। তবে ফুটবলে এটাই স্বাভাবিক সবার একটা মত থাকবে। কেননা এটা কোনো বিজ্ঞান নয়। সবাই তার মতামত দিতে পারে।
কীভাবে দেখবেন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেলগুলো। দেশভেদে ইএসপিএন, বিইন স্পোর্টস ও ফক্স স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে।
মন্তব্য করুন
