মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান © ফাইল ফটো
expand
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান © ফাইল ফটো

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা আংশিক ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতেই তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।

প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে পড়াশোনার সময় ফুটবল খেলতেন। সে সময় গোলরক্ষক (গোলকিপার) হিসেবে তার পারফরম্যান্সের কারণে ইংলিশ ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগ তৈরি হয়েছিল।

আমিনুল হক বলেন, এ তথ্য তিনি সরাসরি তারেক রহমানের কাছ থেকেই শুনেছেন। তবে পরিবার থেকে জাইমাকে খেলাধুলার পরিবর্তে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়, যার ফলে তিনি শেষ পর্যন্ত একাডেমিক পথকেই অগ্রাধিকার দেন।

তিনি আরও জানান, একবার মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে তার গোলকিপিং নিয়ে আলাপ হয়। সেই সময় জাইমা তাকে বলেন, 'আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।' প্রতিমন্ত্রী বলেন, জাইমার উচ্চতা ও দক্ষতার কারণে গোলকিপিং পজিশনে তার স্বাচ্ছন্দ্য ছিল।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ইউরোপের শিক্ষাব্যবস্থায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশের অংশ। জাইমা রহমানের ক্ষেত্রেও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, তবে পারিবারিক সিদ্ধান্তে তিনি শিক্ষাজীবনকে গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, তার মন্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ায় এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই প্রকৃত ঘটনা তুলে ধরতেই তিনি গণমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup