

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর কিছুক্ষণ পরই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার ঠিক আগে রিয়ালকে আরও বিপাকে ফেলে দিল বার্সেলোনা।
রোববার (২২ মার্চ) লা লিগায় রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে দলটা। তাতে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।
গত অগাস্টে এই দলের মাঠেই মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা, ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভাইয়েকানো, তবে কোনো ভুল করেনি হান্সি ফ্লিকের দল।
২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ফিরতি লড়াইয়ে ২৪তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউহো।
প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেওয়া বার্সেলোনা বিরতির পরও শুরুর দিকে চাপ ধরে রাখে। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
শেষ ১০ মিনিটে পাল্টা আক্রমণে ভালো কয়েকটি আক্রমণ করে ভাইয়েকানো। কিন্তু জালে বল পাঠাতে আর পারেনি তারা। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। আসরে একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভাইয়েকানো।
মন্তব্য করুন
