শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বাসঘাতকতার অভিযোগে’ জাতীয় দল থেকে বহিষ্কার এক ফুটবলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
ইরানের ফুটবলার সরদার আজমুন ।। ছবি: সংগৃহীত
expand
ইরানের ফুটবলার সরদার আজমুন ।। ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় ফুটবল দল থেকে তারকা স্ট্রাইকার সরদার আজমুনকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান ও ‘অবিশ্বস্ত আচরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি আজমুন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এই ঘটনার পরই ইরানের রাজনৈতিক ও ক্রীড়া মহলে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনাটি এমন এক সময় ঘটেছে, যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায় এবং সামরিক পাল্টা প্রতিক্রিয়ার ঘটনাও ঘটে। এমন প্রেক্ষাপটে আজমুনের ওই ছবি প্রকাশকে অনেকেই সংবেদনশীল মুহূর্তে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, জাতীয় দলের একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পরবর্তীতে বিতর্ক বাড়তে থাকায় আজমুন ছবিটি মুছে ফেললেও সমালোচনা থামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক ক্রীড়া বিশ্লেষক তার আচরণকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন রয়েছে এবং এমন আচরণ দলে থাকার যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।

২০১৪ সালে মাত্র ১৯ বছর বয়সে ইরানের জাতীয় দলে অভিষেক হয় সরদার আজমুনের। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৯০টিরও বেশি ম্যাচে ৫০টির বেশি গোল করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন