

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারের। আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সর্বশেষ বাঁ পায়ের ঊরুর ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে ২০২৬ বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান। এ জন্য কোচ কার্লো আনচেলত্তি যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে জায়গা হয়নি নেইমারের।
তবে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এদের মিলিতাও। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস, যিনি ইংলিশ ক্লাবে যোগ দিয়ে মাত্র দুই ম্যাচে চার গোল করেছেন।
নেইমারের মতোই বাদ পড়েছেন আরও কয়েকজন তারকা। চোটের কারণে দলে রাখা হয়নি গোলরক্ষক অ্যালিসন, উইঙ্গার রাফিনিয়া এবং ডিফেন্ডার মার্কিনিয়োসকেও।
ব্রাজিল স্কোয়াড (অক্টোবর প্রীতি ম্যাচ): গোলকিপার: এদেরসন, বেন্তো, হুগো সউজা ডিফেন্ডার: এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, কার্লোস আগুস্তো, ফাব্রিসিও ব্রুনো, ওয়েসলি, বেরালদো, কাইয়ো হেনরিক, ভেন্দারসন, ডগলাস সান্তোস মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারেশ, জোয়াও গোমেস, আন্দ্রে, জোয়েলিনটন, লুকাস পাকেতা ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর হেসুস, লুইজ হেনরিক, এস্তেভাও, মাতেউস কুনিয়া
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে মুখোমুখি হবে জাপানের।
মন্তব্য করুন
