

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ৭ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ)।
চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতর ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ছুটি ঘোষণা করা রয়েছে।
আজ শবে কদরের সরকারি ছুটি। এছাড়া নতুন করে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়েছে সরকার।
সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গত সোমবার (১৬ মার্চ) ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল। এরপরই বিকেল থেকে সড়কে মানুষের ঢল নামে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
ছুটি যারা পাবেন না:- গত ৮ মার্চ জনপ্রশান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে- ঘোষিত ছুটির সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা চালু রাখতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনায় হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য এই ছুটি কার্যকর হবে না। একইসঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্বে থাকবেন।
এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও তাদের কার্যক্রম চালু রাখবে। প্রজ্ঞাপনে ব্যাংক ও আদালতের কার্যক্রম নিয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংক খোলা রাখা বা কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
অন্যদিকে আদালতের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
সাধারণত দেশে সরকারি ছুটির বিষয়টি সরকারি চাকরি আইন এবং নির্ধারিত ছুটি বিধিমালা অনুযায়ী পরিচালিত হলেও নির্বাহী আদেশে ঘোষিত এই বিশেষ ছুটি মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সরাসরি প্রযোজ্য হয়।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমকর্মীদের দাবির প্রেক্ষিতে দেশের গণমাধ্যমগুলোর জন্য ৫ দিন ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।
মন্তব্য করুন
