শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ইরানের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরানের জাতীয় ফুটবল দল। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামালি বুধবার (১১ মার্চ) এই ঘোষণা দিয়েছেন।

দ্য গার্ডিয়ানের বরাতে জানানো হয়েছে, ডোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করার পর কোনো পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে আমাদের সন্তানরা নিরাপদ নয় এবং খেলায় অংশ নেওয়ার মতো অবস্থা নেই।

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যেখানে খামেনি নিহত হন। এই ঘটনায় উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হয়।

ডোনিয়ামালি বলেন, ইরানের বিরুদ্ধে তারা যে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চালিয়েছে, এতে আট থেকে নয় মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন—চলমান যুদ্ধ সত্ত্বেও ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারবে। তবে ট্রাম্পও বলেছেন, ইরানের অংশগ্রহণ নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত নন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ইরানের গ্রুপপর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সঙ্গে খেলার কথা ছিল।

ফিফা জানিয়েছে, কোনো দল যদি প্রথম ম্যাচের ৩০ দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে তাদের কমপক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার সুইস ফ্রাং জরিমানা করা হতে পারে। এছাড়া ভবিষ্যতে ফিফার প্রতিযোগিতা থেকে বহিষ্কার বা অন্য দল দিয়ে প্রতিস্থাপনের মতো শাস্তিও দিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Türkiye VS Paraguay
Scheduled
20 Jun, 09:00 AM
VS
World Cup