শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলহীন মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়ল মায়ামি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:২০ এএম
ন্যাশভিলে বিপক্ষে ড্র করেছে ইন্টার মায়ামি ।। ছবি: সংগৃহীত
expand
ন্যাশভিলে বিপক্ষে ড্র করেছে ইন্টার মায়ামি ।। ছবি: সংগৃহীত

ন্যাশভিলে এসসি’র বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে গোল করার ধারাবাহিকতা এবার রাখতে পারেননি লিওনেল মেসি। গোলহীন এই দিনে জয়ও পাননি ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে মুখোমুখি হয়ে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ করে হ্যাভিয়ের মাশ্চারানোর দল।

গোলশূন্য ড্রয়ের কারণে কোয়ার্টার ফাইনালে কে উঠবে তা এখন নির্ধারিত হবে দ্বিতীয় লেগের ম্যাচে। সেই ম্যাচ হবে মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, যেখানে মেসি ও তার সতীর্থরা একই প্রতিপক্ষের মোকাবিলা করবেন।

ম্যাচে মেসি মাত্র একটি শট নিয়েছিলেন এবং তার পাসের সফলতার হার ছিল ৭৯ শতাংশ। ৫৫তম মিনিটে বাঁ দিক থেকে দৌড়ে এসে নেওয়া শটটি দুর্দান্তভাবে প্রতিহত করেছেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক।

ম্যাচে কেউ গোল করতে না পারলেও পজেশনে সফরকারীরা কিছুটা এগিয়ে ছিল। ৫৯ শতাংশ বল দখলে রেখে ইন্টার মায়ামি ৫টি শট নেয়, যার মধ্যে মাত্র একটি লক্ষ্যভেদ হয়। বিপরীতে ন্যাশভিলে ১১ শটের মধ্যে ৫টি লক্ষ্যভেদে গিয়েছে।

৬৫তম মিনিটে ন্যাশভিলের সবচেয়ে ভালো সুযোগ আসে, যখন ক্রিস্টিয়ান এসপিনোজার কর্নার থেকে বল পেয়ে বক্সের ভিতরে হেড করেন রিড বেকার-হোয়াইটিং। তবে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন