বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম
বাম পাশ থেকে জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়ুস এবং কিলিয়ান এমবাপ্পে
expand
বাম পাশ থেকে জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়ুস এবং কিলিয়ান এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগোর হাঁটুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ক্লাবটি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দায়রিও এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) সকালে তার ডান হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাসে অস্ত্রোপচার করা হয়। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও মাঠে ফিরতে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে গত সপ্তাহে গেতাফের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোট পান রদ্রিগো। ম্যাচের ৬৬ তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠার সময় প্রতিপক্ষের উইঙ্গারের সঙ্গে সংঘর্ষে তিনি ব্যথা পান। সঙ্গে সঙ্গে হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

চোট পাওয়ার পর কিছু সময় তাকে খুঁড়িয়ে চলতে দেখা যায়। পরে মাঠে শুয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান তিনি। এমনকি ইনজুরি নিয়েই ম্যাচের বাকি প্রায় আধা ঘণ্টা মাঠে ছিলেন রদ্রিগো।

পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, তার ডান হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাসে গুরুতর ক্ষতি হয়েছে। এরপর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর শতভাগ ফিটনেস ফিরে পেতে প্রায় এক বছর সময় লাগতে পারে। তবে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগোলে নির্ধারিত সময়ের কিছুটা আগেও মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন