শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
জয়ে শীর্ষে উঠলো বার্সেলোনা
expand
জয়ে শীর্ষে উঠলো বার্সেলোনা

অ্যাতলেতিকোর কাছে রিয়ালের বড় হারকে কাজে লাগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে এক ধাপ ওপরে উঠে এসেছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বার্সা। তবে গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর দৃঢ়তায় একের পর এক প্রচেষ্টা ভেস্তে যায়। উল্টো ৩১ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। আন্দের বারেনেচিয়ার ক্রসে আলভারো ওদ্রিওজোলা সহজ ফিনিশিংয়ে গোল করেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার থেকে জুলস কুন্দের হেডে সমতায় ফেরে বার্সেলোনা। বিরতির পর মাঠে নামেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। ইউরোপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জয়ী এই উইঙ্গার নামার কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচে প্রভাব ফেলেন। তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি।

শেষ দিকে দুই দলই সুযোগ পেয়েছিল। লেভানডোভস্কি ও কুবোর শট একবার করে কাঠামোয় লেগে ফিরে আসে। শেষ মুহূর্তে বার্সার আরও একটি প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। তবে তাতে জয় থামেনি— ২-১ ব্যবধানেই তিন পয়েন্ট নিশ্চিত করে শীর্ষে উঠে যায় বার্সেলোনা।

সাত ম্যাচে এটি বার্সেলোনার ষষ্ঠ জয়। এই সাফল্যে এক পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন