

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (MLS) টরন্টো এফসির বিপক্ষে লিড থাকা সত্ত্বেও পয়েন্ট ভাগাভাগি করতে হলো লিওনেল মেসির ইন্টার মায়ামিকে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে টরন্টোর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় আধিপত্য বিস্তার করে খেলেছে ইন্টার মায়ামি। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শটের মধ্যে ৬টি গোলমুখের দিকে যায়। তবে টরন্টোর গোলরক্ষক জনসন তাদের ফরোয়ার্ডদের সফল হতে দেননি। বিপরীতে ৭টি শটের মধ্যে ২টি লক্ষ্য বরাবর রাখে স্বাগতিকরা।
প্রথমার্ধের যোগ করা সময়ের গোলটি মায়ামির পক্ষ থেকে আসে। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের দিকে ক্রস করেন জর্দি আলবা। গোলমুখে বল পেয়ে হেডে দলকে এগিয়ে নেন তাদেও আয়েন্দে। ১-০ ব্যবধানে বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে ফিরতে মরিয়া হয়ে ওঠে টরন্টো। ১৫তম মিনিটে মায়ামি থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলেন স্বাগতিকরা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস থেকে ছয় গজ দূরত্বে ফাঁকা থাকা আলতো ছোঁয়ায় বল জালে জড়ান দর্দে মিহাইলোভিচ।
এরপর দু’দলই আক্রমণাত্মক খেলায় ফাঁকি দিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে, তবে উভয় দলের ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ ড্রয় শেষ হয়।
ফলাফলের কারণে ম্যাচে দুই পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলে মায়ামির অবস্থান উন্নতি করেছে। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তারা তিন নম্বরে অবস্থান করছে।
উল্লেখ্য, আগামী বুধবার শিকাগো ফায়ারের সঙ্গে ম্যাচ খেলবে মেসি-সুয়ারেজরা। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে।
মন্তব্য করুন
