

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেসিডেন্ট পদ থেকে জোয়ান লাপোর্তার পদত্যাগের পর সভাপতি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন শুরু হয়েছে। যদিও এ নির্বাচনে পুনরায় প্রার্থী হয়েছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট।
তবে এই নির্বাচনে ভোট বা কোনো পক্ষের পক্ষে অবস্থান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। কেননা তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।
সভাপতি নির্বাচনের দৌড়ে সাবেক খেলোয়াড় ও কোচদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও মেসি এ বিষয়ে নীরব ছিলেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেসি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবারের নির্বাচনে ভোট দেবেন না এবং কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না। খবরটি প্রকাশ করেছে ইয়াহু স্পোর্টস।
এতে আরও বলা হয়, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে প্রথমেই তিনি মেসিকে ফোন করবেন।
বর্তমান সভাপতি প্রার্থী জোয়ান লাপোর্তা–র সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তবুও তিনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি। অতীতে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত ভোট দেওয়ার তুলনায় এটি মেসির অবস্থানে একটি বড় পরিবর্তন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি। তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য করতেও রাজি নন। কারণ তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।
মন্তব্য করুন

