

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বুন্দেসলিগায় আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলে ভের্ডার ব্রেমেনকে ৪-০ ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্টরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মাইকেল ওলিসের ক্রস থেকে জনাথন তাহ’র ব্যাকহিল লুইস দিয়াসের পায়ে লেগে প্রতিপক্ষের জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের হয়ে শততম গোল পূর্ণ করেন ইংলিশ ফরোয়ার্ড।
৮৭ মিনিটে লাইমার গোল করলে বড় জয়ে ম্যাচ শেষ করে লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন।
মন্তব্য করুন
