

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ডের লিগ কাপ বা কারাবাও ট্রফিতে সম্প্রতি বড় অঘটন ঘটিয়েছে গ্রিমসবি টাউন। চতুর্থ স্তরের এই ক্লাব টাইব্রেকারে হারিয়ে দিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে, এরপর পেনাল্টিতে ১২-১১ ব্যবধানে জয় পায় গ্রিমসবি। তবে ঐতিহাসিক জয়ের আনন্দে ছায়া ফেলেছে এক খেলোয়াড় নিবন্ধন সংক্রান্ত ভুলের কারণে।
ক্লার্ক ওদুর নামের গ্রিমসবির একজন খেলোয়াড়ের নিবন্ধন নির্ধারিত সময়সীমার এক মিনিট পর সম্পন্ন করা হয়। মাত্র এই এক মিনিট বিলম্বের কারণে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) তাঁর ওপর ২০ হাজার পাউন্ড (প্রায় ৩২ লাখ ৫৪ হাজার টাকা) জরিমানা আরোপ করেছে। একই সঙ্গে পুরো মৌসুমে লিগ কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।
ওদুর ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী দেরিতে নিবন্ধিত হওয়ায় আর কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না। জরিমানার অর্ধেক, অর্থাৎ ১০ হাজার পাউন্ড এখনই দিতে হবে ক্লাবকে, বাকি অর্ধেক মৌসুমের শেষে।
গ্রিমসবি টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটার সমস্যার কারণে নিবন্ধন এক মিনিট পিছিয়ে যায়, যা তখন তাঁদের জানা ছিল না। এ ঘটনায় ক্লাব ভুল স্বীকার করেছে এবং প্রতিযোগিতার নিয়মের প্রতি সম্মান জানিয়ে জরিমানা মেনে নিয়েছে।
মন্তব্য করুন
