বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

‘ভারতকে ফাইনালেও হারাতে পারব’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের সবক’টি ম্যাচে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

আগামী শনিবার এ টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছিল অর্পিতারা। ফলে ফাইনালে আত্মবিশ্বাসে টইটুম্বুর থাকবে পিটার বাটলারের শিষ্যরা।

এমন আত্মবিশ্বাসের সুর শোনা গেছে দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কণ্ঠে। তিনি জানিয়েছেন, রাউন্ড রবিন লিগের মতো ফাইনালেও ভারতকে হারানোর ভরপুর প্রাণশক্তি আছে তাদের।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দলের অবস্থা ভালো, কারো চোট নেই, সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু আমাদের পরশু দিন ফাইনাল খেলা, সবাই ফিট আছে। ফাইনালে লড়াই করার মতো সবার মানসিক প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তো আবার তাদের সাথেই ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। যেহেতু তাদেরকে আমরা ইতোমধ্যে একবার হারিয়েছি, তো আমরা মানসিকভাবে প্রস্তুত আছি যে, আমরা তাদেরকে আবার হারাতে পারব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরব।’

এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ সালে বাংলাদেশ–ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়। আর ২০২১ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup