বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

এবার নেপালকে হারাল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ জয়ে গ্রুপ পর্বে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে করে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।

ফাইনালে ওঠার তৃতীয় মিনিটেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার শট থেকে বল দুর্দান্ত এক হেডারে জালে পাঠান প্রতিমা মুন্ডা।

শুরুতেই পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় নেপাল। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও শেষ পর্যন্ত আর সমতায় আসতে পারেনি স্বাগতিকরা। উল্টো বিরতির আগে আরও একটি গোল হজম করে বসে স্বাগতিকরা। এসময় সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।

দ্বিতীয়ার্ধেরও যথারীতি নিজেদের দাপট দেখয় অর্পিতা–মুনকিরা। ৬৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বাংলাদেশকে আরও একবার এগিয়ে নদেন আলপি। ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়েই হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ সালে বাংলাদেশ–ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়। আর ২০২১ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup