বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ বয়কট করলেন ক্ষুব্ধ রোনালদো

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো
expand
ক্রিশ্চিয়ানো রোনালদো

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ক্লাবের কার্যক্রম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেলেও মাঠে খেলতে নামেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। মূলত ক্লাবের দলবদল নীতিতে অসন্তুষ্ট হয়েই বিরত থেকেছেন মাঠে নামা থেকে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদজন অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণেই খেলতে নামেননি রোনালদো। এই খবরটি ম্যাচের আগেই ছড়িয়ে পড়ে।

চলতি মৌসুমে আল হিলাল করিম বেনজেমার বড় তারকাকে দলে ভিড়িয়েছে। ক্লাবটি সৌদি প্রো লিগের সবচেয়ে সফল ক্লাব। তাদের শক্তিমত্তা বাড়লেও চলতি মৌসুমে আল নাসর কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। বাকিদের সঙ্গে শিরোপা প্রতিযোগিতায় আল নাসর পিছিয়ে পড়ছে এমন আশঙ্কা থেকেই রোনালদো প্রতিবাদস্বরূপ মাঠে নামা থকে বিরত থেকেছেন।

বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে আল হিলাল। সেই তুলনায় অনেক পিছিয়ে আল নাসর। দুই দলই শিরোপার দৌঁড়ে এক-অপরের প্রতিদ্বন্দ্বী। তবে আল নাসরের কোচ জর্জে জেসুস স্বীকার করে নিয়েছেন ক্লাবের নড়বড়ে আর্থিক অবস্থার কথা।

সাদিও মানের গোলে আল রিয়াদকে হারালেও রোনালদোর বয়টের ঘটনা নিশ্চিতভাবেই অস্থিরতা তৈরি করেছে দলটির ভেতরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup