শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজের হ্যাটট্রিকে স্বস্তির জয়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
1731
expand
আলভারেজের হ্যাটট্রিকে স্বস্তির জয়

ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত উত্তেজনা তুঙ্গে। কখনো রায়ো ভায়েকানো এগিয়ে যাচ্ছিল, আবার কখনো অ্যাটলেটিকো পড়ছিল বিপাকে।

তবে সবকিছুর শেষে রাতের নায়ক ছিলেন একজনই—জুলিয়ান আলভারেজ। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই রক্ষা পায় দিয়েগো সিমিওনের দল, মেট্রোপলিতানোতে রোমাঞ্চকর লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

মৌসুমের শুরুটা প্রত্যাশামতো হচ্ছিল না মাদ্রিদের এই ক্লাবের জন্য। এমন অবস্থায় ম্যাচের শুরুতেই এগিয়ে দেয় আলভারেজ। মার্কোস ইয়োরেন্তের ক্রস ধরে বাঁ পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। মনে হচ্ছিল সহজ জয় আসছে।

কিন্তু রায়ো ভায়েকানো লড়াই থেকে সরে আসেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেপ চাভারিয়া দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পর ইসি পালাজনের থ্রু-বল থেকে আলভারো গার্সিয়া গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

তখনো নাটক বাকি। শেষ দশ মিনিটে আবার দৃশ্যপটে আসেন আলভারেজ। প্রথমে কাছ থেকে বল জালে ঠেলে সমতা ফেরান।

কিছুক্ষণ পর জুলিয়ানো সিমিওনের পাস ধরে বাঁ পায়ে দৃষ্টিনন্দন শটে সম্পূর্ণ করেন ক্যারিয়ারের এক উজ্জ্বল হ্যাটট্রিক। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের তিন পয়েন্ট।

ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই আর্জেন্টাইন স্ট্রাইকার প্রমাণ করলেন, চাপের মুহূর্তে গোল করা তার অন্যতম বড় শক্তি। তার নৈপুণ্য শুধু জয়ই এনে দেয়নি, সিমিওনের জন্যও এনেছে অনেকটা স্বস্তি।

মেট্রোপলিতানোর আলোয় তাই রোববার রাতের ম্যাচে গল্পটা একটাই—আলভারেজের হ্যাটট্রিক, আর অ্যাটলেটিকোর বহুকাঙ্ক্ষিত জয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন