বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচেই ১৭ লাল কার্ড

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
লাল কার্ড
expand
লাল কার্ড

বলিভিয়ার কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ব্লুমিং ও রিয়াল ওরুরোর মধ্যকার ম্যাচে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। মাঠের লড়াই ২-২ গোলে শেষ হলেও শেষ বাঁশির পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ম্যাচটি বিতর্কের জন্ম দেয়।

প্রথম লেগে এগিয়ে থাকায় ব্লুমিংয়ের ড্র করলেই চলত। ম্যাচ শেষ হতেই তারা আনন্দ করতে উদ্যত হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা–কাটাকাটি দ্রুত মারামারিতে রূপ নেয়। বলিভিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওরুরোর সেবাস্তিয় জেবায়োসকে থামানোর চেষ্টা করেও ধরে রাখা যায়নি—তিনি ছুটে গিয়ে প্রতিপক্ষের দিকে ধাক্কা দিতে শুরু করেন। তার সতীর্থ হুলিও ভিলাওও যোগ দিলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অরাজকতার মধ্যে ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রতিপক্ষের কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে তীব্র বাক-বিতণ্ডায় জড়ান। পরে ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে তিনি আহত হন এবং তাকে হাসপাতালে নিতে হয়।

মাঠে যখন পরিস্থিতি আর সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে, তখন প্রায় ২০ জন পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া খেলোয়াড়দের দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

সরকারি রিপোর্ট অনুযায়ী এ বিশৃঙ্খলার কারণে ব্লুমিংয়ের সাতজন ও রিয়াল ওরুরোর চারজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। দুই দলের প্রধান কোচসহ সহকারীদের কার্ড মিলিয়ে মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় অভূতপূর্ব ১৭টি।

সেমিফাইনালে উঠলেও ব্লুমিংকে বড় খেসারত দিতে হচ্ছে—তাদের অন্তত ছয়জন খেলোয়াড় পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ হয়েছেন। এই তালিকায় আছেন গ্যাব্রিয়েল ভালভের্দে, রিশেট গোমেজ, ফ্রাঙ্কো পস্সে, রবার্তো মেলগার, সিজার রোমেরো ও লুইস সুয়ারেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup